মালদার কালিয়াচক থেকে আবারো উদ্ধার হল বেআইনি ফেন্সিডিল। চোরাপথে বাংলাদেশে পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর মিলিক সুলতান পুর বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা উদ্ধার করল প্রায় ২০০ বোতল বেআইনি ফেন্সিডিল সহ মোটরবাইক। ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে।
জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন মিলিক সুলতান পুর বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ঠিক সেই সময় বি.এস.এফ. জাওয়ানদের সন্দেহ হলে সেই যুবককে আটক করা হয় অল্কতার সেখ(২০) সুভান সেখ বাড়ি মিলিক সুলতান পুর। উদ্ধার হয় ২০০ বোতল বেআইনি ফেন্সিডিল একটি মোটরবাইক ও একটি মোবাইল। সোমবার ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বি.এস.এফ. জাওয়ানেরা। আজ তাদের মালদা জেলা আদালতে পাঠানো হয়।